1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

আড়াইহাজারে যুবকের আত্মহত্যা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৪৬ Time View
attohota
ফাইল ফটো

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আড়াইহাজারে  বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি জমি ও বাড়ি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনা সইতে না পেরে তিনি কিটনাশক পান করে আত্মহত্যা করেন। শনিবার (১০ মে) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ওই গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে আলমগীর, মৃত আবুল হোসেনের ছেলে হাসানাত ও খায়ের।

জানা গেছে, গত ৮মে সকাল ৯টার দিকে বিল্লাল হোসেনের বাড়িতে আলমগীর, হাসানাত, খায়ের গং হামলা চালায় এবং বাড়ি- ঘর ভাংচুর করে জোরপূর্বক দখল করে তারা। হামলার সময় বিল্লালের ঘর থেকে এক ভরি ওজনের স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুটপাট করে এবং ভাংচুর করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধন করে হামলাকারীরা। 

এরপর শনিবার সকাল অনুমান ১০টার  দিকে বিল্লাল এবং তার স্ত্রী জমেলা আক্তার তাদের বাড়ির সামনে অবস্থান কালে আলমগীর গং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের বাড়ি ঘর নাই বলে অপমান অপদস্থ করে। এতে রাগে অভিমানে বিল্লাল হোসেন কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ঢাকায় নেয়ার পথে তার অবস্থা আরো খারাপ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বিল্লাল হোসেন মারা যান।

এ ব্যাপারে নিহত বিল্লাল হোসেনের স্ত্রী জমেলা আক্তার বাদী হয়ে আলমগীর, হাসনাত, খায়েরসহ ৬ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত খায়ের জানান, জমির বিষয়ে আগেই মিমাংসা হয়ে গেছে। স্ত্রীর সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL