1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

কেন্দ্রীয় খাদ্য পরিবহন ঠিকাদারদের ১২ কোটি টাকা লোপাট

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৬৭ Time View
siddirganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বাংলাদেশ কেন্দ্রীয় খাদ্য পরিবহন ঠিকাদার এসোসিয়েশন (রেজি-বি-১৯১০) এর বর্তমান কমিটিকে অবৈধ উল্লেখ করে এই কমিটির সদস্যদের বিরুদ্ধে ১২ কোটি টাকা লোপাটের অভিযোগ তুলেছেন নবগঠিত আহ্বায়ক কমিটি।

রবিবার (১১ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইলো খাদ্য গুদাম এলাকায় এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন নব গঠিত কমিটির আহ্বায়ক আঃ হাই রাজু।

এর আগে, সভায় বিগত দশ বছরে সমিতির আদায়কৃত অর্থ বর্তমান কমিটির নিকট হতে পুনঃরুদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আগামী দিনে ঠিকাদারদের ব্যবসায়ীক স্বার্থ সংরক্ষনের লক্ষে ৩৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে মো. আ. হাই রাজুকে আহবায়ক, এম এম মোঃ আজিজুর স্বপন, এস এম আতাউর রহমান মল্লিক, মো. শাহ আলম, চৌধুরী মোহাম্মদ মমিনুল্লাহ’কে যুগ্ম আহবায়ক এবং মো. জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করা হয়।

সভায় আহ্বায়ক কমিটি দাবি করে, বর্তমান কার্যনির্বাহী কমিটি গত ২০১৫-২০১৬ ও ২০১৬-২০১৭ সালের জন্য নির্বাচিত হয়। তারা ৮ আট বছর যাবৎ নির্বাচন না দিয়ে অবৈধভাবে সমিতি পরিচালনা করছে। সমিতির সংবিধান অনুযায়ী সদস্যদের মাসিক চাঁদা দুইশত টাকা হারে নির্ধারিত রয়েছে। বিগত দশ বছরে ৬৪০ জন ঠিকাদার হতে মোট ১ কোটি ৫৩ লক্ষ ৬০ হাজার টাকা মাসিক চাঁদা আদায় করেছে।

এছাড়াও বিভিন্ন সময়ে সদস্যদের উন্নয়নমূলক কাজের অযুহাতে দীর্ঘ দশ বছরে প্রায় ১২ কোটি টাকা সাধারণ সদস্যদের কাছ থেকে জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে আদায় করেছে। আর অবৈধ টাকা আদায়ের নেতৃত্ব দেয় সমিতির অবৈধ সাধারণ সম্পাদক কাজী সাহিদুর রহমান, সহ-সভাপতি ফজলুল আজিজ খাঁন, সহ-সাধারণ সম্পাদক আলীনুর, কোষাধ্যক্ষ মো. হারুন অর রশিদ ও প্রচার সম্পাদক মোঃ কেরামত আলী সহ আরো অনেকে।

তাদের অপকর্ম থেকে সমিতিকে পুনঃরুদ্ধার করার লক্ষে আবদুল হাই রাজুর আহ্বানে সাধারণ ঠিকাদারদের (সদস্য) নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL