1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

ভূমি অফিসসহ সকল সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত করতে কাজ করছি : ডিসি

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৭৬ Time View
dc

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা ভূমি সেবাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশে পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে, তাতে প্রতিটি সেবা খাতে ইতিবাচক রূপান্তর ঘটাতে চাই। ভূমি অফিসসহ সকল সরকারি সেবা প্রতিষ্ঠানকে দুর্নীতি ও দালালমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করছি।”

রোববার (২৫ মে) সকাল ১১টায় সদর উপজেলা ভূমি অফিসে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ফিতা কেটে এবং পায়রা উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

তিনি আরও বলেন, “ভূমি অফিসে সরাসরি না গিয়ে অন্য কাউকে পাঠানোর প্রবণতা থেকেই দেশে ৮০ শতাংশ মামলা জমি সংক্রান্ত হয়। এসব মামলার পেছনে নাগরিক দায়বদ্ধতা রয়েছে। আমাদের উচিত নিজ দায়িত্বে ভূমি সংক্রান্ত কাজগুলো করা এবং সচেতন হওয়া।”

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব এবং খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসাইন।

ভূমি মেলা উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ১০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় সেবা প্রদান করছে পাঁচটি স্টল—জেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস (সদর), সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল, উপজেলা সেটেলমেন্ট অফিস (সদর) এবং ফতুল্লা রাজস্ব সার্কেল।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL