1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

হত্যা মামলায় সাবেক মেয়র আইভী কারাগারে, গাড়ি বহরে হামলা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৭৬ Time View
ive

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শুক্রবার (৯ মে) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ নির্দেশ দেন।

এর আগে শুক্রবার ভোরে পৌনে ৬ টায় অনেক নাটকীর পরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে বহনকরা পুলিশের গাড়ি বহরে হামলা করে বিএনপি সমর্থিত এক দল লোক।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বলেন, সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়েছিল। আদালত মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৬ মে হবে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে আইভীকে গ্রেফতার করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি টিম দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এই খবর শুনে চারদিক থেকে হাজার হাজার এলাকাবাসী তার বাড়ির সামনে এসে ভিড় করে। বাড়ির প্রধান ফটক অবরোধ করে তাকে গ্রেফতার না করার দাবিতে নানা স্লোগান দেয়।

এসময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত জনতা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। পরে জেলা পুলিশের এরেকটি টিম এসে আইভীর বাড়িতে প্রবেশ করতে চাইলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় তারা পুলিশকে চলে যেতে বলে।

পরে তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে পুলিশের তিন সদস্যের টিম বাড়ির ভেতরে প্রবেশ করে। সেখানে আইভীর বাড়িতে চা-বিস্কুট আপ্যায়ন করা হয় পুলিশকে। তবে রাতে গ্রেফতারের বিষয়ে আপত্তি করে আইভী। একারণে তাকে ভোর সকাল পৌনে ছয়টায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে শহরের কালীরবাজার এলাকায় সাবেক মেয়র আইভীকে বহনকরা পুলিশের গাড়ি বহরে হামলা করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যাসহ ৫টি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে আদালতো তোলা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান পোশাকশ্রমিক মিনারুল ইসলাম। এ ঘটনায় নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক মেয়র আইভীকে ১২ নম্বর আসামি করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL