1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করালো সেনাবাহিনী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২১৮ Time View
dnd
Oplus_131072

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে আবর্জনায় ভরাট হওয়া খাল পরিষ্কার করিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৩ জুন) সিদ্ধিরগঞ্জ এলাকার কংস খালটি পরিষ্কার করা হয়।  এ সময় খালের দুই পাশে গড়ে ওঠা বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ডিএনডি এলাকার পানি নিষ্কাশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সেনাবাহিনীর মেজর মো. সাকিব আজওয়াদের নেতৃত্বে এ কার্যক্রম চলে।

এর আগে এ প্রকল্পের অধীনে ডিএনডি এলাকার অন্যান্য খালের পাশপাশি এটিও দখলমুক্ত ও পরিষ্কার করা হয়েছিল। তবে, স্থানীয় লোকজনের অসচেতনতার কারণে খালটি আবর্জনায় ভরাট হয়ে যাওয়াতে পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল বলে জানান সেনা কর্মকর্তা সাকিব আজওয়াদ।

তিনি বলেন, ডিএনডি বাঁধের ভেতরের সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এখনও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্পগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আগামী ৩০ জুন এ প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হবে।

ডিএনডি বাঁধের ভেতরে টানা বর্ষন হলে সেই পানি সেচ পাম্প দিয়ে ১২ ঘন্টার মধ্যেই নিষ্কাশন করা হচ্ছে। ফলে জলাবদ্ধতা হচ্ছে না। কিন্তু কিছু জায়গায় খালগুলো ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। এগুলো নিয়েও কাজ করছে সেনাবাহিনী।”

স্থানীয় বাসিন্দাদের এ ব্যাপারে সচেতন হবারও আহ্বান জানান এ সেনা কর্মকর্তা।

ফতুল্লার লালপুর, ইসদাইর ও গাবতলী এলাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উল্লেখিত এলাকাগুলো ডিএনডি প্রকল্প এলাকার বাইরে। তাছাড়া, ওই এলাকার আবাসন নিচু ভূমিতে হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL