1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে ৭০টি মন্ডপে আর্থিক সহযোগীতা প্রদান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ Time View
mohanagor bnp

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃআসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় পূজা উপহার বিতরণ করা হয়। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে হোসিয়ারী কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময়ে আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, সরোজ কুমার সাহা, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দজী মহারাজ, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, মহানগরের সাধারণ সম্পাদক সুশিল কুমার সাহা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায়  পাশে থাকা বিশিষ্ট ব্যবসায়ী প্রাইম গ্রুপের চেয়রাম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেন,

আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে। একটা সময় ছিলো যখন বলা হতো ধর্ম যার যার উৎসব সবার কিন্তু না ধর্ম যার যার বাংলাদেশ সবার। প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে তার ধর্ম ও উৎসবকে স্বাধীনভাবে পালন করার৷ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া এ স্লোগানকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং দেশটাকে নতুন করে বিনির্মান করবো। যতটুকু সহযোগিতা প্রয়োজন আমাদের জানাবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। 

তিনি আরও বলেন, পূ্র্বে আমি সনাতন ধর্মাবলম্বীদের অনেক সংগঠনের সাথে জড়িত ছিলাম। কোন না কোন কারনবশত ফ্যাসিস্ট সরকার কি অবস্থা করেছে সেটা আপনারা জানেন। আমি বিএনপি ঘরানার ব্যবসায়ী এজন্য হয়তো আমাকে সবকিছু থেকে বিচ্যুত করেছে। সনাতনী ভাইবোনদের বলবো অতীতে যেসকল সমস্যার সম্মুখিন আপনারা হয়েছেন আগামীতে আর হবেন না। মহানগর বিএনপি, ব্যবসায়ী জোট রয়েছে, সর্বোপরি মনে করবেন আপনাদের একজন ভাই রয়েছে। যেকোন প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে আছি। 

বক্তব্য শেষে ৭০টি পূজা মন্ডপে ২০ লক্ষ টাকার শারদীয় উপহার প্রদান করা হয়। 

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL