1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সবাইকে অবশ্যই প্রচারণায় থাকতে হবে—এটা সময়ের দাবিঃ টিপু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭৪ Time View
tipu

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “মাসুদুজ্জামান মাসুদ বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, দল এবং নির্যাতিত-ত্যাগী নেতাকর্মীদের প্রতিনিধি। আপনি ভয় পাবেন না। কারা ত্যাগী নেতা, কারা আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে যুক্ত, কারা দীর্ঘদিন রাজনীতি করেছে—এগুলোর খোঁজ রাখতে হবে।  

দুই-এক দিনের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সাবেক এমপি আবুল কালাম, ব্যবসায়ী বাবুল, যুগ্ম আহ্বায়ক আবু কাউছার আশাকে সঙ্গে নিয়ে জনসভা শেষে মাসুদুজ্জামানের সঙ্গে আমরা সকলের বাড়ি বাড়ি যাবো। তাদেরকে অবশ্যই প্রচারণায় থাকতে হবে—এটা সময়ের দাবি।”

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মিশনপাড়া এলাকায় হোসিয়ারি সমিতির মিলনায়তনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে নিয়ে আয়োজিত নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আগামীকাল ঐতিহ্যবাহী বরফকল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা এবং ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে বার্তা নিয়ে আসবেন।

সদর থানা বিএনপির আহবায়ক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্,

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL