1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

তাঁতীদল থেকে যুবলীগ নেতার বহিষ্কার ঠেকাতে খোরশেদের সুপারিশ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ Time View
khorswd

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম (বন্দর প্রতিনিধি): মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক পদ পাওয়া নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা এস.এম মোমেন ওরফে পাইছার পোলা মোমেন এর বহিষ্কার ঠেকাতে মহানগর যুবদলেরর সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদের জোড় তদবির চালানোর অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করা শর্তে মহানগর তাঁতী দলের কয়েকজন শীর্ষ নেতা জানান, আমরা মোমেনকে বহিষ্কারের সকল প্রক্রিয়া চূড়ান্ত করেছি কিন্তু মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার জন্য সুপারিশ করছেন যেন তাকে বহিষ্কার না করা হয়।

এদিকে জানা গেছে, মোমেন কে নিয়ে অনেকটাই বিরক্ত তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান। সম্প্রতি তারেক রহমান দেশে ফেরার পর ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মহানগর তাঁতীদলের সদস্য সচিব নূর নবী মোমেন এর কাছে থেকে নেতাকর্মীদের কাছ থেকে কয়েকশ প্যাকেট নাস্তা নিয়ে তার পদ হালাল করেছেন। মোমেন আবার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে শেয়ার করে তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমানের নাম ব্যবহার করেছেন। যে তিনি মজিবুর রহমানকে এসব নাস্তার প্যাকেট দিয়ে সহযোগিতা করেছেন।

ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল হলে ক্ষিপ্ত হয়েছেন মজিবুর রহমান। তিনি জানান, মোমেন একটা অসভ্য। আমি কেন তার কাছ থেকে নাস্তা নিতে যাবো। ভিডিওর খবর শোনার পর আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি মহানগর সদস্য সচিব নবী নূর তার কাছ থেকে ওই নাস্তার প্যাকেট নিয়েছে। আমি তাদেরকে বলেছি মোমেনকে সরাসরি বহিষ্কার করতে কিন্তু কেন তারা বহিষ্কার করছে না বিষয়টি আমি আজকে দেখবো। তাদের দুজনকে আজকে আমি ডেকেছি আর তাকে আজ সরাসরি বহিষ্কার করতে বলেছি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত আওয়ামী লীগের আমলে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করে এসএম মোমেন। এরপর যে মদনপুরের যুবলীগ নেতা অহিদুজ্জামানের সাথে পুরো অঞ্চল দাপিয়ে বেড়িয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আওয়ামী লীগের পতন হলে ভোল পাল্টায় মোমেন। প্রথমে তাকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহীন আহম্মেদ শেল্টার দিলেও বর্তমানে তাকে শেল্টার দিচ্ছে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তাঁতীদলের কমিটিতে নাম আসার পর খোরশেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মোমেন।

এছাড়াও খোরশেদের নামে মদনপুর ফুলহর এলাকায় একটি নির্বাচনী তোরণ নির্মাণ করেছিলো মোমেন। সেই তোরণের ছবি ফেসবুকে পোস্ট দিয়ে খোরশেদ লিখে ছিলেন মোমেনের ভালবাসা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL