1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

নাঃগঞ্জ বধির উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও সাদাছড়ি বিতরণ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ Time View
bode

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ প্রতিবন্ধীকতা অন্তভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যে ৩৪ তম আন্তজার্তিক প্রতিবন্ধী দিবস ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে  আলোচনা সভা, প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও  সাদা ছড়ি বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর)  বেলা ১১ টায় চাষাড়া সরকারি মহিলা কলেজ সংলগ্ন নারায়ণগঞ্জ বধির উন্নয়ন সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ ।

সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার এ কে এম সাইফুল ইসলাম, মোঃ ফয়সাল কবির, বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব মোঃইউসুফ আলী হাওলাদার।

এসময় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠনের সদস্য হাফেজ মাসুদুর রহমান। পরে অনুষ্ঠানে প্রতিবন্ধীরা ইশারা ভাষার মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। এসময় বিভিন্ন সমস্যার পাশাপাশি সরকারি বিভিন্ন অনুষ্ঠানগুলোতে বধির ও বাক প্রতিবন্ধীদের জন্য দোভাষী ব্যবস্থা করার অনুরোধও জানান। যাতে প্রতিবন্ধীরা সহজে অনুষ্ঠান সম্পর্কে জানতে ও বলতে পারে।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান সরদার বলেন, আমরা প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করি৷ আমি মনে করি যে প্রতিবন্ধীদের অধিকার আদায়ে সরকার আমাকে নিয়োগ করেছে। আপনাদের যে অধিকার গুলো সরকার থেকে পাওনা আমি সে অধিকারগুলো আপনাদের দিয়ে থাকি। আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় আপনাদের অধিকারের জন্য কথা বলার।

সরকার আপনাদের জন্য যে বরাদ্দ দেয় তা সুষ্ঠুভাবে আপনাদের প্রদান করার চেষ্টা করি। সরকার আপনাদের প্রতিবন্ধীদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। আপনেরা প্রত্যেকে যাতে ভাতা পান সেটার জন্যও আমরা কাজ করে থাকি। সরকার কিন্তু আপনাদের প্রতিবন্ধী নাম পরিবর্তন করে বিশেষ চাহিদা সম্পূর্ণ নাম দিয়েছে। আপনাদের উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহন করে এবং বরাদ্দ দেয়। সরকারের পক্ষ থেকে আপনাদের উন্নয়নের জন্য ভাতার পাশাপাশি বিভিন্ন ঋনও প্রদান করে থাকে।

তিনি আরও বলেন, আমি চাই আপনেরা ভালো থাকুন। আপনাদের ভালো থাকা দেখলে আমার ভালো লাগে। আপনাদের চাহিদা পূরণ করতে পারলেও আমার ভালো লাগে। তার জন্য আপনাদের চাহিদা সম্পর্কে আমাকে জানাতে হবে। আপনারা আমাকে যদি জানান তাহলেই আমি আপনাদের চাহিদা পূরণ করতে সক্ষম হবো এবং বিভিন্ন দপ্তরগুলোকে অবহিত করতে পারবো।

শহর সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম বলেন, সরকার আপনাদের বিভিন্ন সুযোগ দিচ্ছে।আপনেরা যারা প্রতিবন্ধী আছেন তারা বিভিন্ন ঋনের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের আবেদন করার পর আমরা যাচাই বাছাই করে আপনাদের বিভিন্ন ঋন প্রদান করে থাকবো। আপনাদের প্রতিবন্ধীদের ভাতাও দেওয়া হয়। যাদের প্রতিবন্ধী ভাতা নেই বা আইডি কার্ড নেই তারা এখনো সময় আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 

যারা ১০-১৮ নং ওয়ার্ড থেকে কেউ থাকলে আবেদন করবেন। এখন অনেককে প্রতারকরা ফোন দিয়ে ভাতার বিষয়ে কথা বলে পিন নাম্বার চায় তাই আপনারা কাউকে পিন নাম্বার দিবেন না। এরকম কোন কল পেলে সরাসরি আপনেরা সমাজসেবা অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করবেন এর বাহিরে কারো সাথে কোন তথ্য বা পিন নাম্বার দিবেন না।পরে বক্তব্য শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ, সাদাছড়ি ও রান্না করা সুষম খাবার বিতরণ করা হয়।

সংগঠন এর সাধারণ সম্পাদক নাজমা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইয়ারুন নেছা ময়না, কোষাধ্যক্ষ মোঃরাশেদ বিন বেলাল শাওন, রেনু বেগম, আল আমিন,সালেহা, শেফালী, ইকবাল, ফারুক হোসেন প্রমূখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL