1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

দেশের উত্তর ও পূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৪২৫ Time View
ফাইল ফটো

চলতি বছরের শুরু থেকেই ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বছরের এ সময়ে আসা হঠাৎ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওইসব অঞ্চলের লাখ লাখ মানুষ। বৃষ্টি কমে এলেও এখনও কোনো কোনো এলাকায় বন্যার পানি রয়ে গেছে। এমন পরিস্থিতিতে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চলতি আগষ্ট মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই থেকে ৩টি বর্ষাকালীন লঘুচাপ। যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে।

পূর্বাভাসের তথ্যমতে, আগস্টে ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়েছে ৩১২ মিলিমিটার। তবে এই সংখ্যা হেরফের হয়ে বৃষ্টিপাতের পরিমান হতে পারে ২৮০ থেকে ৩৪০ মিলিমিটার। চট্টগ্রামে একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে। সেখানে স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়েছে ৫৫৬ মিলিমিটার, হেরফেরে তা ৫০০ থেকে ৬১০ মিলিমিটার হতে পারে।

ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়েছে ৩৪০ মিলিমিটার, তবে তা ৩০৫ থেকে ৩৭৫ মিলিমিটার হতে পারে। সিলেটে স্বাভাবিক বৃষ্টির পরিমান ধরা হয়েছে ৪৫৬ মিলিমিটার, তবে তা ৪১০ থেকে ৫০০ মিলিমিটার হতে পারে। রাজশাহীর স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়েছে ২৭৯ মিলিমিটার, যা ২৫০ থেকে ৩০৫ মিলিমিটারে পৌঁছাতে পারে।

খুলনা ও বরিশাল বিভাগের পরিস্থিতিও একইরকম হতে পারে। খুলনায় স্বভাবিক বৃষ্টিপাত ধরা হয়েছে ২৯১ মিলিমিটার, যা ২৬০ থেকে ৩২০ মিলিমিটার। এছাড়া বরিশালের বৃষ্টিপাত হতে পারে ৩৯০ থেকে ৪৭৫ মিলিমিটার।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL