1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

অপহরণের ২০ দিন পর সিদ্ধিরগঞ্জ থেকে কিশোরী উদ্ধার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৪৫৮ Time View

অপহরণের ২০ দিন পর এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (৫ আগস্ট) মধ্যরাতে পিবিআই ঢাকা মেট্রোর একটি বিশেষ টিম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে।

গত ১৬ জুলাই বিকেলে কাওলার দক্ষিণখান থানাধীন খিলক্ষেত ট্রান্সমিশন এলাকার বাসা থেকে জনৈক নাজমুল হোসেনসহ তার সহযোগীরা ওই ছাত্রীকে পার্কে ঘোরানোর কথা বলে অপহরণ করে নিয়ে যায়।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, ওই ছাত্রী সিভিল এভিয়েশন হাইস্কুলে নবম শ্রেণিতে পড়ে। গত ১৬ জুলাই বিকেলে মা-বাবা তাকে বাসায় রেখে রাজধানীর দক্ষিণখান এলাকার আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যান। এ সময় জনৈক নাজমুল হোসেনসহ তার সহযোগীরা পার্কে ঘোরানোর কথা বলে তাকে অপহরণ করে।

পরে অপহৃতের মা আত্মীয়-স্বজনের বাসাসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে, সন্দেহভাজন নাজমুল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে কল করেন। একপর্যায়ে ওই ছাত্রী নাজমুলের মোবাইল থেকে তার মাকে ফোন করে জানায়, নাজমুলসহ অন্যান্য কয়েকজন মিলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। নাজমুল অপহৃতের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। অন্যথায় ভারতে পাচার করে দেয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে নাজমুল হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে একটি অপহরণ মামলা করেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ মামলাটি দায়েরের পর অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল ও অতিদ্রুত সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পিবিআইকে নির্দেশ দেয়।

আদালতের নির্দেশে পিবিআই, ঢাকা মেট্রোর (উত্তর) পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম মামলাটির তদন্তভার গ্রহণ করেন। এরপর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL