1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণ করে পালালো সোহেল

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯
  • ৪১৫ Time View

 নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণ করেছে পাশ্বর্তী ভাড়াটিয়া সোহেল (২৬) নামে এক যুবক। শুক্রবার (১৬ আগষ্ট) রাত ৮টায় পাগলা রেলস্টেশন বৈরাগী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকার আবুল শরীফের ছেলে ও আলমগীরের বাড়ির ভাড়াটিয়া । এ ঘটনায় শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সোহেল।

ধর্ষিতার পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, শিশুটির বাবা সিএনজি অটোরিকশা চালক, আর মা গৃহিণী। সোহেল তাদের পাশের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকে। দীর্ঘদিন ধরে পাশাপাশি থাকায় সে শিশুটিকে ভাতিজি বলে ডাকতো। শুক্রবার রাত ৮টার দিকে শিশুটিকে সোহেল নিজের ঘরে ডেকে নেয়। এরপর শরীর টিপে দেয়ার কথা বলে কৌশলে ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোহেল পালিয়ে যায়।

তিনি বলেন, এ সময় শিশুটির মা সোহেলের ঘরে গিয়ে তাকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে নিয়ে নারায়ণগঞ্জ ১০০ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, অভিযোগ পাওয়ার পর ধর্ষক সোহেলকে গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। শিশুটি বর্তমানে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL