1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

না’গঞ্জের রূপগঞ্জে বখাটের হুমকিতে স্কুল যাওয়া বন্ধ কিশোরীর

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৩৯৭ Time View

রূপগঞ্জে বখাটের ভয়ে নবম শ্রেনীর শিক্ষার্থীর স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে।। তারাব উত্তর পাড়া এলাকার এ কিশোরী ডেমরার বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করতো। স্কুলে যাওয়া আসার পথে স্থানীয় বখাটে তারাব উত্তর পাড়া এলাকার রাজুর ছেলে জুনায়েদ ঐ শিক্ষার্থীকে নানাভাবে উত্যক্ত করে আসছিল।

গত ১০ জুলাই সে ও তার সঙ্গীয় আরও ৪ বখাটে স্কুলের গেইট থেকে ওই ছাত্রীকে অপহরণ করতে গেলে স্কুল গেইটের সামনের দোকানীরা ধাওয়া দিয়ে বখাটে জুনায়েদকে ধরে ফেলে। বাকি ৪ জন পালিয়ে যায়। জুনায়েদকে আটক করে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে নিলে ঘটনার বিস্তারিত শুনে প্রধান শিক্ষক রূপগঞ্জ থানায় খবর দিয়ে বখাটেকে পুলিশের হাতে তুলে দেয়।

পরে এ  ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামী বখাটে জুনায়েদকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত আসামিকে কারাগারে প্রেরণ করেন। মামলা অন্য আসামিরা হলো তারাব এলাকার মোতাহারের ছেলে বাপ্পী, নাজমুল মিয়ার ছেলে রায়হান, আমির মিয়ার ছেলে পারভেজ, মামুনের ছেলে রাসেল।

এদিকে গত ৪ আগস্ট আসামি জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীকে নানাভাবে হুমকি দিচ্ছে। মামলা তুলে না নিলে স্কুল ছাত্রীকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়।

বখাটের ভয়ে স্কুলে যেতে পারছে না ওই শিক্ষার্থী। আসামি অব্যাহত হুমকিতে বাদী রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। এ ব্যপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL