1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

বিএনপির রাজনীতি দু’ভাগে বিভক্ত একটি আম্মা গ্রুপ আরেকটি তারেক জিয়ার ফলোয়ার্স : শামীম ওসমান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৭৩ Time View
samim osman

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন,  রাজনীতি হলো গণিত। বিএনপি এখন নির্বাচন নিয়ে দু’ভাগে বিভক্ত হয়ে গেছে। একটি ভাগকে আমি নাম দিয়েছি আম্মা গ্রুপ। যারা সিনিয়র লিডার এবং বেগম খালেদা জিয়াকে বেইজ করে রাজনীতি করেছেন এতদিন।

আরেকটা গ্রুপ লন্ডনে থাকা তারেক জিয়ার ফলোয়ার্স। তারেক জিয়া চাচ্ছেন বাংলাদেশে যেন নির্বাচনটা না হয়। কারণ তিনি মানি লন্ডারিং মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত। অস্ত্র মামলা তার বিরুদ্ধে চলছে। তিনি জানেন সঠিক নির্বাচন হলে ১৫১ সিট তারা পাবেন না।

বাংলাদেশের রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির বাইরে না। আমাদের ভৌগলিক সীমান্ত খুব ইম্পর্ট্যান্ট। ইতোমধ্যে বেশ কিছু জঙ্গি ধরা পড়েছে। এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা হবে যেগুলো ঘটলে দেশকে ব্যর্থ রাষ্ট্র মনে হয়।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সদর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল ও কেমিষ্ট কার্যালয় উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, তারা প্রচুর লাশ চায়। সেটা আওয়ামী লীগ হোক, সাধারণ মানুষ হোক কিংবা বিএনপির লাশ হোক। নানা অপকর্ম করে নির্বাচন বন্ধ করার অপচেষ্টা করা হবে।

তিনি বলেন, তাদের সাজানো তত্ত্বাবধায়ক সরকার ছিল ২০০৮ সালে। সবই তো তাদের লোক ছিল। সেখানেও বিএনপি মাত্র ২৯টি সিট পেয়েছিল। একটি গণতান্ত্রিক দেশে একদল নিজেদের বুদ্ধিজীবী দাবী করে। আমার মনে হয় মার্চ থেকে জুন মাস পর্যন্ত সবার সচেতন হতে হবে। তারা যে প্ল্যান করছে সেটা বাস্তবায়ন হলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ডিএনডির টাকা পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল করার চেষ্টা করছি। এ কাজগুলো হয়ে গেলে জনগণের কল্যাণ হবে। এটা আমাদের দায়িত্ব। মাদক সন্ত্রাসী-চাঁদাবাজি রোধ করা আমাদের একার পক্ষে সম্ভব না। আমি ভালো মানুষগুলোকে বলছি- আমাকে একটু সাহায্য করুন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL