1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

না’গঞ্জে অনেক নেতা আছে তারা তো মাঠে নামে নাই – শামীম ওসমান

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৪৮৮ Time View
samim

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা জানে আলম বিপ্লবের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ সদরের পশ্চিম তলার আরামবাগে অনুষ্ঠিত হয় এ আলোচনা ও দোয়া মাহফিল।

যুবলীগ নেতা জানে আলম বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এ কে এম শামীম ওসমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন,শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভবিষ্যত। ছোট ছোট বাচ্চাদের স্বপ্ন শেখ হাসিনা। তিনি শুধু স্বপ্ন দেখেন না, বাস্তবায়ন করেন।

এমপি নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতদের উদ্দেশ্যে বলেন,এই বিএনপি জামায়াত মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। পাঁচশ জন মানুষ পুড়িয়ে মেরেছে। তিন হাজার মনুষকে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছিল। স্কুল কলেজ পুড়িয়েছে, গরুও পুড়িয়ে মেরেছে। আবারও আগষ্টের শেষ থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। নারায়ণগঞ্জে অনেক নেতা আছে কিন্তু কই তারা তো মাঠে নামে নাই।

তারা টাকার জন্য রাজনীতি করে। রাজনীতি দুই ধরনের মানুষ করে থাকে।কেউ রাজনীতি করতে আসে টাকা কামাতে আর কেউ টাকা ব্যয় করে রাজনীতি করে।আমার দাদা,বাবা তারপর আমার ভাইয়ায়েরা রাজনীতি করছি। এবার খেলা হবে হবেই, বিএনপির সাথে আমাদের খেলা হবে। এবারের খেলায় তারা অশান্তি চায় আর আমরা শান্তি, তারা চায় সাম্প্রদায়িক আর আমরা অসাম্প্রদায়িক। আমরা দেশের জনগনের জন্য লড়াই করবো।

তিনি আরো বলেন,গতকাল প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন।তার বক্তব্যে স্পট হয়েছে বঙ্গোপসাগরে ঘাটি গাড়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মানুষ আফগানি¯ন্তন, সিরিয়া ও ইরাকের মত হবে। শেখ হাসিনা থাকবে না তখন আপনার, আপনার বাচ্চার ভবিষ্যৎ কি হবে বুকে হাত দিয়ে বলুন। এই দেশে বসেই শত্রুরা ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের এই শত্রুদের সাথে লড়তে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহা নিজাম,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ মান্নান, মহানগর যুবলীগের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী প্রমূখ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL