1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

ইসলামপুরের বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রহস্যজনক আগুন

এস এ রকিব জামালপুর
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৪৪ Time View
jamalpur

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের ইসলামপুরের বেলগাছা  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার  (১২আগস্ট ) রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পান । স্থানীয়ভাবে আগুন নেভানোর  চেষ্টার পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজ পুড়ে যায়।

বেলগাছা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক দি বাংলা এক্সপ্রেস কে বলেন, বেলগাছা ইউনিয়ন পরিষদ যমুনা নদীর দুই ধারে, আমার বসতবাড়ি যমুনা নদীর পশ্চিম ধারে ইউনিয়ন পরিষদ ভবন টা নদীর পূর্ব পাশে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। প্রথমে স্থানীয়রা  আগুন নেভানোর চেষ্টা করে।

পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।পরিষদের ভবনে থাকা সবকিছু আগুনে  পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন ও রাজনীতির পটপরিবর্তনে প্রতিহিংসা মূলক ভাবে দুর্বৃত্তদের দ্বারা  আগুনের সূত্রপাত ঘটে।

ইসলামপুর  ফায়ার সার্ভিস  স্টেশন কর্মকর্তা  মোঃ মাজহারুল ইসলাম দ্যা বাংলা এক্সপ্রেস কে  বলেন, খবর পেয়ে ইসলামপুর  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইসলামপুর থানার ওসি সুমন দি বাংলা এক্সপ্রেস কে বলেন, বেলগাছা ইউনিয়ন পরিষদের আগুন লাগার ঘটনা শুনতে  পেয়েছি, তদন্ত সাপেক্ষে বলা যাবে আগুন লাগার সূত্রপাতের ঘটনা।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL