1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

বন্দরে সেতুতে পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯২ Time View
fair

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুতে পাট বোঝাই একটি ট্রাকে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে টোল প্লাজার ইজারাদার ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টায় বন্দর উপজেলা ফরাজিকান্দায় নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতু টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রাক চালক আব্দুল মজিদ জানান, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় ঢাকা মেট্রো ট ১৪-৬২৯২ নাম্বার একটি ট্রাক নিয়ে কিশোরগঞ্জ থেকে পাট নিয়ে ফতুল্লার কাশিপুর ইয়াছিন জুট মিলে যাচ্ছিলেন। রাত সাড়ে ৩টায় ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে পৌঁছালে, অসাবধানতাবশত সিসি ক্যামেরাটি ভেঙে যায়।

এরপর উত্তেজিত টোলপ্লাজার কর্মচারিরা তার সঙ্গে মারমুখী আচরণ করে এবং গাড়ির চাবি ও কাগজপত্র জোরপূর্বক নিয়ে নেয়। পরে তারা ১ লাখ ৭৪ হাজার টাকা ক্ষতিপূরণের দাবি করে এবং দুই দিন ধরে ট্রাকটি আটক রাখে। ক্ষতিপূরণের টাকা না দেওয়ায় শুক্রবার দুপুরে টোলপ্লাজার কর্মচারীরা পাট বোঝাই ট্রাকে আগুন দিয়ে দেয়। এতে সব মালামাল পুড়ে যায়।

এ ঘটনায় পাট মালিক সুজিত সাহা জানান, “অগ্নিকাণ্ডে পাট পুড়ে গিয়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL