1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

যুবককে অচেতন করে বলাৎকারের অভিযোগ মতিন মুন্সির বিরুদ্ধে “বিচারের দাবিতে এলাকাবাসি বিক্ষোভ”

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৭৭ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মতিন মুন্সির বিরুদ্ধে যুবককে অচেতন করে বলাৎকারের অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। এ বিষয়ে সোনারগাঁ থানায় ঐ যুবক নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। বর্তমান যুবকটি তার নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। এর আগেও একাধিকবার আব্দুল মতিন মুন্সি বলাৎকারের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন বলে দাবি করেন এলাকাবাসী।

এদিকে অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৮ মে দুপুর পৌনে তিনটার দিকে বাদী আরিফ পেপসি কিনতে মতিন মুন্সির দোকানে আসলে সে তার কাছে থাকা একটি পানির বোতল আরিফকে দিয়ে বলে সেটা পান করার জন্য। আরিফ সেটা পান করার পর অচেতন হয়ে যায়। ৩০/৪০ মিনিট পর জ্ঞান ফিরলে সে দেখতে থাকে মতিন মুন্সি তাকে বলৎকার করছে। এ দৃশ্য মোবাইলে ধারন করেছে প্রতীবেশী আকাশ ও অন্যান্যরা।

প্রতিবেশীরা এগিয়ে আসলে তখন সে কাউকে কিছু বলতে নিষেধ করে এবং বললে প্রাণে মেরে ফেলার হুমকী প্রদান করে। সেই সাথে দৃশ্য মোবাইলে ধারন করার অভিযোগে প্রতীবেশী আকাশকে মতিন মুন্সির ও তার লোকজন মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। এসময় আকাশ তাদের হামলায় রক্তাক্ত যখম হয়। পরে তার আত্মচিৎকারে আসে পাশে থাকা লোকজন এগিয়ে আসলে সবাই পালিয়ে যায়। বর্তমান মতিন মুন্সি পলাতক আছে বলে তারা জানান। এবিষয় থানায় অভিযোগ করা হবে বলে জানায় ভুক্তভোগী।

এদিকে, এই ঘটনার পর থেকে আব্দুল মতিন মুন্সির বিরুদ্ধে তার বিচারের দাবিতে এলাকাবাসি বিক্ষোভ মিছিল করেছে। সেই সাথে তার ফ্ািঁস দাবি করেছেন অনেকেই।

একটি অনলাইন ভিডিও চ্যানেলের সাক্ষাতকারে এলাকাবাসী বলেন, আব্দুল মতিন মুন্সি এর আগেও এই ধরনের ঘটনা একাধিকবার ঘটিয়েছে। যেটার বিচার আমরা করেছি, ওর জন এলাকার মেয়ে ছেলেরা শান্তিতে থাকতে পারে না। ছোট ছোট বাঁচাদের নানা প্রলোভন দেখিয়ে নিয়ে বলাৎকার করার চেষ্টা করে। ওর বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তার বাড়িতে গিয়ে হামলা করে। আর কিছু হইলেই মান্নানের ভয় দেখায়। কারন সোনারগাঁয়ের মান্নান সাহেব ওর আত্মীয় তাই অনেকে ডরে ওরে কেউ কিছু কইতে পারে না। তবে এর শেষ হওয়া দরকার। ওর কঠিন বিচার হওয়া প্রয়োজন আর এটা না করলে ও আবারো এলাকায় এই ধরনের ঝামেলা করবো।

এবিষয় আব্দুল মতিন মুন্সি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এই ধরনের কোন ঘটনাই এলকাতে ঘটে নাই। তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিচ্ছে।

এবিষয় সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মতিন মুন্সির বিরুদ্ধে থানায় যুবককে অচেতন করে বলৎকার করার অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আপনাদের বিস্তারিত জানাতে পারবো।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL