1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

রূপগঞ্জে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত কালে আটক ১

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৫৯ Time View
rupganj

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরে জবাই করা পাঁচটি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দিবাগত রাতে ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর প্লটে এ ঘটনা ঘটে।

আটককৃত ফয়েজ মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পরমপাড়া গ্রামের হাফিজ মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের ৩০৬ নম্বর রোডের ৫ নম্বর প্লটে টহলরত অবস্থায় আনসার সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশা দেখতে পান। সন্দেহ হলে তারা এগিয়ে গেলে কিছু ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। এসময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

পরে প্লটের ভেতর ঢুকে আনসার সদস্যরা দেখতে পান, পাঁচটি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আনসার সদস্যরা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে ফয়েজ মিয়া নামের ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে পূর্বাচল আনসার কমান্ডার আবুল হোসেন বলেন, রাতের টহল চলাকালে একটি পরিত্যক্ত প্লটে সন্দেহজনক কিছু লোক দেখতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি ঘোড়া জবাই করা অবস্থায় দেখা যায়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পলাতকদের শনাক্তের চেষ্টা চলছে।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়াদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL