দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ, মৎস্য পুনা অবমুক্ত করণ হাস অবমুক্ত করন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৫ টায় নগরীর ভাঙ্গারপুল লেক পার্ক এলাকায় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্ত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মাজারুল ইসলাম জোসেফ।
এসময় আরও উপস্থিত ছিলেন,মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন মৃধা, সাবেক যুগ্ম সাধারণসম্পাদক মনজুর আলম মুসা, মোহাম্মদ জুয়েল রানা, মোহাম্মদ নুর আলম, মোহাম্মদ জাকির হোসেন, দুলাল মিয়া, মোহাম্মদ বাপ্পি সহ অন্যান্য নেতৃবৃন্দ।