1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ Time View
hadi

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে হত্যারকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধে নেমেছিলো নারায়ণগঞ্জের ছাত্র-জনতা।

রোববার (২৮ ডিসেম্বর) দেড় ঘণ্টা অবরোধ করে বিকেল সাড়ে ৪টায় জনদুর্ভোগ বিবেচনায় মহাসড়কে ছেড়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা হয় তারা।

সরজমিন দেখা গেছে, ছাত্র-জনতা একত্রিত হয়ে মহাসড়কের সাইনবোর্ডে জড়ো হয়ে ওসমান হাদির হত্যারকারীদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে এবং মানুষের ভোগান্তি বিবেচনায় সড়ক ছেড়ে দেওয়া হয়।

আন্দোলনে থাকা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান জানান, ওসমান হাদি বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছিলাম। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো। তবে আজকের মতো আমরা মহাসড়কে ছেড়ে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা এনসিপির সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলম বলেন, আমরা জনদুর্ভোগ বিবেচনা করে আজকের মতো মহাসড়ক ছেড়ে যাচ্ছি। তবে হাদি হত্যার বিচারের জন্য প্রয়োজনে আমরা আবারও মাঠে নামবো। আমাদের লড়াই চলমান থাকবে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক মেহেদী ঘটনাস্থল এসে গণমাধ্যমের সামনে বলেন, অবরোধকারী ছাত্র জনতাকে আমরা বুঝিয়ে সড়ক ছাড়িয়েছি। এখন যানচলাচল স্বাভাবিক।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর শহীদ হন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL