নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে, এই মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যা সর্ম্পন্য মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা রির্পোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল্লাহ রাসেল।
রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখার পর তিনি এই বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, রোববার রাতে নারায়ণগঞ্জ হোসিয়ারী সমিতির ভিতরে সাংবাদিকদের সাথে বিএনপির এক কর্মীর কথা কাটাকাটির এক পর্যায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমার ও আমার সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন এবং সিনিয়র ফটো সাংবাদিক মোক্তার হোসেন সহ প্রায় ৩৫/৪০ জন সাংবাদিকদের উপস্থিতিতে মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বিষয়টি সমাধান করেন। যেখানে বিএনপি নেতার সাথে সাংবাদিকদের ভুল বোঝাবুঝির অবসান হয়।
কিন্তু কে বা কাহারা বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা মিথ্যা ও বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি ও আমার সহযুদ্ধাদের পক্ষ থেকে এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই ধরনের অপপ্রচার থেকে সকলকে বিরত থাকার আহবান জানাচ্ছি।