1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

বন্দরে বর্ণালী খেয়াঘাটে সন্ত্রাসী  হামলায় নৌকা চলাচল বন্ধ, আহত-১

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১০০ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ঘাট জমা টাকা না  দেওয়ার জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে  খেয়াঘাট বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সিদ্ধিরগঞ্জের নব্য বিএনপি নেতা চাঁদাবাজ মঞ্জুসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে । ওই সময় হামলাকারিদের বাধা দিতে গিয়ে আয়নাল হক (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধী মাঝি আহত হয়।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জ বন্দরে বর্ণালী খেয়াঘাটে এ সন্ত্রাসী হামলার  ঘটনাটি ঘটে। ওই সময় সন্ত্রাসীরা  খেয়াঘাট বন্ধ করে দেওয়ার ঘটনায় দুই পাড়ে শতশত যাত্রীরা চরম ভোগান্তি পরে।

এ ব্যাপারে  বর্ণালী খেয়াঘাটের মাঝিরা ক্ষোভ প্রকাশ করে জানায়, গত ২০২৪ইং সালের (৫ আগস্ট) ফ্যাসিস্ট আওয়ামীলীগ  সরকারের পট পরিবর্তনের পর থেকে সিদ্ধিরগঞ্জ থানার মাঝিপাড়া এলাকার নব্য বিএনপি নেতা মঞ্জু ও সাহাবুদ্দিন গংরা নারায়ণগঞ্জ বন্দরের  বর্ণালী খেয়াঘাটটি  দখলে নেয়। ৫ আগস্টের  পর থেকে চাঁদাবাজ   মঞ্জুসহ তার সাঙ্গপাঙ্গরা উল্লেখিত খেয়াঘাটের মাঝিদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে ২০ জন মাঝির কাছ থেকে প্রতিমাসে ৬৪ হাজার টাকা  হাতিয়ে নিচ্ছে।

এর ধারাবাহিকতা মঙ্গলবার সকাল ১০টায় মঞ্জু ও শাহাবুদ্দিনসহ তাদের সন্ত্রাসী বাহিনী বর্ণালী খেয়াঘাটে এসে মাঝিদের নিকট ঘাটজমা  টাকা দাবি করলে ওই সময় মাঝিরা টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এ ঘটনায় মঞ্জুসহ তার সন্ত্রাসী বাহিনী ক্ষিপ্ত হয়ে বাকপ্রতিবন্ধী মাঝি আয়নাল হককে বেদম ভাবে পিটিয়ে খেয়াঘাটের নৌকা চলাচল বন্ধ করে দেয়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশ্রাফ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ  অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL