1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে দড়িকান্দি ও বাংলাবাজার সড়কটির বেহাল দশা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি থেকে বাংলাবাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা, ভাঙাচোরা এই সড়কটি এখন জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ দিয়ে চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এই সড়কের পাশে রয়েছে অন্তত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান, একটি ইউনিয়ন পরিষদ, চারটি কবরস্থান এবং একটি ব্যস্ত বাজার। ফলে সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে সড়কটি সবসময়ই ব্যস্ত থাকে। এছাড়াও আশেপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে কর্মস্থলে যাতায়াত করেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বেহাল অবস্থার কারণে যাতায়াতে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও করুণ হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে করে শিক্ষার্থীরা সময়মতো স্কুলে পৌঁছাতে পারে না, শ্রমিকরা কাজে যেতে দেরি করে এবং ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হয়।

সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন অসুস্থ রোগী ও জরুরি সেবা প্রার্থীরা। অনেক সময় রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। বিশেষ করে প্রসূতি মায়েদের ক্ষেত্রে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়রা জানান, রাস্তার এমন অবস্থার কারণে অনেক ডেলিভারি রোগী সময়মতো চিকিৎসকের কাছে পৌঁছাতে পারেন না, যা জীবনঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। তারা দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, জনগণের দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার কাজ শুরু করা প্রয়োজন। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এবং দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে এলাকাবাসী মুক্তি পাবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL