1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বন্দর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলার সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মান যাচাই করেন। এরপর তিনি বন্দর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমিসেবার মান ও নথিপত্র পর্যালোচনা করেন।

সবশেষে তিনি চুনাভূড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে যান। সেখানে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং মধ্যাহ্নভোজন সম্পন্ন করেন। বিকেল ২টা ৩০ মিনিটের দিকে তিনি বন্দরের কর্মসূচি শেষ করে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি সহ উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক পরিদর্শনকালে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL