দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ চলমান বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল খাল খনন এবং পুনঃ খনন কাজ চালিয়ে যাচ্ছে নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসব খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শন করতে রবিবার (১৯ জুলাই) দুপুরে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়ান নাসিক প্রশাসক। এ সময় খাল খনন কাজে নিয়োজিত ঠিকাদারদের দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন তিনি।
এদিন তিনি প্রথমে যান সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ড জালকুড়িতে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শন করতে। এ সময় তিনি ঠিকাদারদের ডেকে কাজের অগ্রগতি সম্বন্ধে জানতে চান এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।
এরপর তিনি ৭ নং ওয়ার্ড, ১ নং ওয়ার্ড এবং ৮ নং ওয়ার্ডের বিভিন্ন খাল পরিদর্শন করেন এবং কাজের অবগতির খোঁজখবর নেন।
সময় নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরনাহার, মহানগর যুবদল নেতা জুয়েল প্রধান, মঞ্জুরুল আলম মুসা, নুরুজ্জামান, কিশোর দল নেতা মাহবুব হাসান জুলহাস প্রমুখ।