1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

অস্ত্র-গুলিসহ র‌্যাবের জালে গ্যাংস্টার গ্রুপের ৭

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৫২৯ Time View

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নারী উত্ত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের সাত সদস্যকে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে ফতুল্লার উত্তর ইসদাইর গাবতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি,  দুইটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, দুইটি চাকু ও দুইটি গোলতি উদ্ধার করা হয়েছে।   

একই দিন বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন (পিপিএম) স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করা হয়।

ধৃতরা হলো, আল আমিন (৩৪), রফিক (৫২), আবির (২৯), ইমরান (৫১), আবির হোসেন (২৮), রুবেল (২৮) ও মামুন হোসেন ওরফে শাওন (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে , গ্রেফতারকৃতরা সকলেই গ্যাংস্টার গ্রুপের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন ভাবে ওই এলাকার বিভিন্ন বয়সী নারীদের শ্লীলতাহানি করে আসছে। বিশেষ করে পোষাক শিল্পগামী নারীদের উত্ত্যক্ত ও শ্ল¬ীলতাহানির অভিযোগ প্রবল। তাদের এই প্রুপের নেতা গাবতলী নতুন বাজার এলাকার উজ্জল নামের এক সন্ত্রাসী। উজ্জল পলাতক রয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, গ্যাংস্টার গ্রুপের সদস্যরা দীর্ঘদিন যাবৎ গাবতলী এলাকায় সন্ত্রাসী ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা সাধারণ জনগনের সাথে থাকা ব্যাগ, মোবাইল ফোন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ চাকু বা ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা মালামাল ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। এ ছাড়াও এলাকায় কোন অপরিচিত লোক আসলে তাদেরকে নানাভাবে হেনস্থা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো।

এসব সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ অত্র ব্যাটালিয়নের একটি বিশেষ দল গ্যাংস্টার গ্রুপের সদস্যদের উপর গোয়েন্দা নজরদারী চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL