1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

কুলাউড়ার জংশন এলাকায় দু’বার একই স্থানে ট্রেনের চাকা লাইনচ্যুত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২০ জুলাই, ২০১৯
  • ৪৪৫ Time View
ট্রেনের চাকা লাইনচ্যুত

মৌলভীবাজার জেলার কুলাউড়ার জংশন এলাকায় পর পর দুইদিন একই স্থানে ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।। শনিবার (২০ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে সর্বশেষ কালনী এক্সপ্রেস ট্রেনটি সিলেট-আখাউড়া রেলপথে ঘটনা ঘটে। ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি সকাল ৭টায় সিলেট থেকে ছেড়ে আসে। এর আগে শুক্রবার একই স্থানে আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

এদিকে, একই স্থানে পরপর দুদিন দুটি ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এ রেলপথ নিয়ে রেল বিভাগের অবহেলা ও গাফিলতির অভিযোগ এনে রেললাইনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।

এ বিষয়ে কুলাউড়ার স্টেশনমাস্টার মো. মুহিব উদ্দিন জানান, ‘কালনী ট্রেনের একটি চাকা হঠাৎ করেই লাইনচ্যুত হলে সেটি লাইনে তোলা হয়েছে। বারবার কেন এ ঘটনা ঘটছে, তা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলতে পারবেন। তারাই তো গতকাল রাত ১২টা পর্যন্ত এখানকার ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করেন।’

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার কথা উল্লেখ করে রেলের উপসহকারী প্রকৌশলী সিলেট (পথ) মো. আশরাফুল আলম বলেন, ‘কেন বারবার একই স্থানে ট্রেনের চাকা লাইনচ্যুত হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।’

এর আগে গতকাল শুক্রবার দুপুরে কুলাউড়া রেলস্টেশনের প্রবেশমুখে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের দুটি চাকা লাইনচ্যুতির ঘটনা ঘটে। পরে চাকা লাইনে তুলে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL