1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

৭ কলেজের সমাধান দিবেন প্রধানমন্ত্রীঃ কাদের

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৪২৪ Time View
ওবায়দুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজের যৌক্তিক সমাধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সরকারি সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে কয়েকদিন ধরে ঢাবির শিক্ষার্থীরা আন্দোলন করছেন। মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে আন্দোলন করেন তারা। এর আগে অধিভুক্তি বাতিলের দাবিতে শাহবাগমোড় অবরোধও করেন ঢাবির শিক্ষার্থীদের একটি গ্রুপ।

তবে বুধবার শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রলীগের বাধায় শিক্ষার্থীরা ফটকে তালা লাগাতে পারেননি। কিছু কিছু বিভাগে ক্লাস হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন ছিল না।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি, রাস্তা অবরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। প্রধানমন্ত্রী দেশে আসার পর এর একটা যৌক্তিক সমাধান হবে।’

এসময় অবরোধ, আন্দোলন করে জনদুর্ভোগ না বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া দুই-একদিনের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান সেতুমন্ত্রী কাদের।

ঢাবি অধিভুক্ত ওই সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। (নিউজ ডেক্স)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL