1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৪৭৭ Time View
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আইনাল

মেয়েকে ধর্ষণের দায়ে গাজীপুরের টঙ্গীতে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ জুলাই) সকালে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেছবাহ উদ্দিন আহমেদ এ রায় দেন। সাজা প্রাপ্ত আইনাল মিয়া (৩৮) শরীয়তপুরের কোদালপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি টঙ্গীর এরশাদ নগরের তালতলা এলাকায় থাকতেন।

মামলার বিবরণে জানা গেছে, স্ত্রী ছয় বছর আগে তিন মেয়েকে রেখে মারা গেলে দ্বিতীয় বিয়ে করেন আইনাল মিয়া। পরে দ্বিতীয় স্ত্রীও চলে গেলে তিন মেয়েকে নিয়ে বসবাস করছিলেন।

২০১৫ সালের ১৫ এপ্রিল আইনাল মিয়া ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তার ১২ বছর বয়েসী মেয়েকে ধর্ষণ করে। এভাবে বিভিন্ন সময় ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি প্রতিবেশীদের নজরে পড়লে ছয় মাসের অন্তঃস্বত্ত্বা মেয়েটিকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মেয়েটি পিতার হাতে ধর্ষণের বিষয়টি স্বীকার করলে বাবা পালিয়ে যায়। পরে এঘটনায় মেয়েটির পক্ষে প্রতিবেশী রেখা বেগম বাদী হয়ে ওই বছরের ৩১ আগষ্ট টঙ্গী মডেল থানায় মামলা করেন।

পরে দীর্ঘদিন শুনানী ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মো. শাহজাহান।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL