1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

আকাশ থেকে বিকট শব্দে পতিত হলো রহস্যময় বস্তু

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ৪৯২ Time View

কৃষকরা মাঠে যার যার মতো কাজে মগ্ন ছিলেন। হঠাৎ আকাশ থেকে বিকট শব্দে পতিত হলো রহস্যময় একটি বস্তু। আর তা দেখে ভয়ে সব কৃষক মাঠ ছেড়ে পালাল। গত বুধবার বিকেলে ভারতের বিহারের মধুবনি জেলায় এ ঘটনা ঘটে। পরে জানা যায়, সেটি ছিল একটি উল্কাপিণ্ড। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সেই বস্তুটি উদ্ধার করা হলে দেখা যায়, সেটি একটি উল্কাপিণ্ড। আকারে সেটি ফুটবলের সমান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে খবরে বলা হয়েছে, হালকা খয়েরি রঙের বস্তুটি আচমকা ধান খেতে এসে পড়ে। এর থেকে ধোঁয়া বেরুতে দেখে সকলে মাঠ ছেড়ে পালায়।

মধুবনি জেলা প্রশাসক শীর্ষত কপিল অশোক গণমাধ্যমকে বলেন, ‘কৃষকরা ধানক্ষেতে কাজ করছিল। তখনই ওই ভারি পাথরের টুকরাটা প্রচণ্ড শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে। পরে ধোঁয়া বেরুনো বন্ধ হলে কৃষকরা আবার মাঠে ফিরে এসে চার ফুট গভীর গর্তের ভেতর থেকে সেটি উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষা করে দেখা গেছে, বস্তুটির খুবই শক্তিশালী চৌম্বক ধর্ম রয়েছে। ওজন প্রায় ১৫ কিলোগ্রাম।’

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে তামিলনাড়ুতে একটি উল্কাপিণ্ড আছড়ে পড়ায় এক বাস চালকের মৃত্যু হয়। আহত হয় তিনজন।

তার আগে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে একটি উল্কাপাতের ঘটনা ঘটে রাশিয়ায়। তার ধাক্কায় সহস্রাধিক মানুষ আহত হয় এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। (নিউজডেক্স)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL