1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে বন্দরে হোসিয়ারি শ্রমিক জোবায়ের হত্যার প্রধান আসামি নাক্কী সজিব গ্রেফতার জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সুন্দরভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ‎ ফতুল্লায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী শ্রীঘরে সোনারগাঁয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় মাংস ব্যবসায়ীকে জরিমানা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না’গঞ্জে মহিলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বন্দরে পল্লী বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় দুর্ঘটনা: চারদিন পর লাইনম্যানের মৃত্যু বন্দরে বর্জ্যে ভরাট কলাবাগের খাল সংস্কারের দাবি: ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৪ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’-এর একটি মোবাইল ফোনের দোকানে হওয়া চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

শনিবার(১১জুলাই) দিনব্যাপী কাঁচপুরসহ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ বাবু ওরফে রবি ওরফে রনি (৪০), মোঃ ইছহাক ওরফে সাগর (৪২), মোঃ কামাল (৪০), মোঃ আলমগীর (৪৫), মোঃ জামাল (৩৮), আলাউদ্দিন (৪৫), মোঃ সুমন (৪১), মোঃ রুবেল (২৩) এবং আলামিন ওরফে বাম্বু আলামিন (২৩)। এদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়।

উল্লেখ্য যে, গত ১৩ জুন ২০২৬ তারিখে সোনারগাঁওয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের ওই মোবাইল দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৩৮, ধারা- ৪৫৪/৩৮০ পেনাল কোড)। ঘটনার পর থেকেই পুলিশ চোরদের শনাক্ত করতে মাঠে নামে।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান , আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোর চক্রটির অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বিশেষ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজই তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL