1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

জিএম কাদেরকে মানতে নারাজ জাপার একটি গ্রুপ!

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২২ জুলাই, ২০১৯
  • ৪৬৬ Time View
জিএম কাদের

এরশাদের জাতীয় পার্টির একটি প্রভাবশালী অংশ কোনভাবেই জিএম কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান মানতে নারাজ। তাদের ভাষ্য জিএম কাদের চেয়ারম্যান নন তিনি এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পার্টির সর্বোচ্চ ফোরামে তাকে চেয়ারম্যান হবার অনুমোদন দেয়া হয়নি।

এদিকে, জিএম কাদেরের চেয়ারম্যান হওয়ার বিরোধিতা করে গত শুক্রবার জাপার সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে দলের সিনিয়র নেতারা একটি বিবৃতি দেয়ার সিদ্ধান্ত নেন। খসড়া বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমের সাহায্যে আমরা জানতে পেরেছি যে, পার্টির পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। সংবাদ সম্মেলনটি মূলত ছিল জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাধারণ জনগণ যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন সে বিষয়ে সবাইকে শ্রদ্ধা জানানো। কিন্তু, হঠাৎ সেখানে জাতীয় পার্টির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। প্রকৃত অর্থে জাতীয় পার্টিতে এ ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এরুপ হঠকারি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।

এতে আরো বলা হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি গঠনতন্ত্রের ধারা ২০ এর উপধারা-২ এর খ এর দেয়া ক্ষমতা প্রয়োগ করিবে না। যথা মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে দায়িত্ব পালন করিবে। ভুলে গেলে চলবে না চেয়ারম্যানের অবর্তমানে গঠনতন্ত্রের ধারা ২০ উপধারা ২ এর ক উপেক্ষা করা যাবে না।

‘আশা করি বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত হয় ততদিন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, পার্টির সিনিয়র কোন প্রেসিডিয়াম সদস্য এখনো জিএম কাদেরের কোন অনুষ্ঠাসে
প্রকাশ্যে অংশ নেননি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL