1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

যুক্তরাজ্যে প্রথম মুসলিম অর্থমন্ত্রী

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯
  • ৪২৭ Time View
যুক্তরাজ্যে অর্থমন্ত্রী সাজিদ জাভিদ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দায়িত্ব নিয়েই ব্যাপক রদবদল এনেছেন মন্ত্রীসভায়। এই রদবদলের মাধ্যমে যুক্তরাজ্য সরকারের অর্থমন্ত্রী হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ । এর মধ্য দিয়ে তিনিই হলেন দেশটির ইতিহাসে প্রথম মুসলিম অর্থমন্ত্রী।

দায়িত্ব গ্রহণের পর বরিস জনসন নিজের মন্ত্রিসভার অর্থমন্ত্রী হিসেবে সাজিদের নাম ঘোষণা করেন। এর আগে গতকাল বুধবার রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে সরকার গঠনের অনুমতি নেন কনজারভেটিভ পার্টির এই নেতা।

৪৯ বছর বয়সী সাজিদ জাভিদ প্রথম কোনো মুসলিম হিসেবে যুক্তরাজ্য সরকারের এইরকম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। তিনি থেরেসা মে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইউকে-তে জন্ম নেওয়া জাভিদ অর্থনীতি বিষয়েই পড়াশোনা করেছেন। ২০ বছর বয়সে কনজারভেটিভ পার্টিতে যোগ দেন। মাত্র ২৫ বছর বয়সে তিনি মার্কিন চেজ মানহ্যাটন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হন। ব্যাংকিং পেশা থেকেই একসময় রাজনীতিতে পুরোপুরি জড়িয়ে পড়েন।

১৯৬০ এর দশকে সাজিদ জাভিদের বাবা পাকিস্তান থেকে যুক্তরাজ্যে আসেন। তার বাবা একজন কারখানা শ্রমিক এবং পরে বাস ড্রাইভার ছিলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে জাভিদও অংশগ্রহণ করেছিলেন। একসময় তার জনপ্রিয়তা দেখে তাকে যুক্তরাজ্যের প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবেও ধরা হচ্ছিল। কিন্তু পরে দলীয় ভোটে সবাইকে হারিয়ে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন জনসন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL