1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারাগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৪২১ Time View
আলোচনা সভা অনুষ্ঠিত

সম্প্রতিকালে দেশে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু জ্বর প্রতিরোধে ও প্রতিকারে করনীয় দিক নির্দেশনা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হালিমা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় আলোচনা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডা: মহিউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার সজিব হোসেন ও গাইনি বিশেষজ্ঞ সুমনা হক।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার ও সহকারী ডাক্তার ও নার্সরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ডা: মহিউদ্দিন ডেঙ্গু বলেন, ডেঙ্গু জ্বর থেকে আমাদের বাঁচতে হলে প্রথমে এর প্রতিকার সর্ম্পকে জানতে হবে।

সেটা হলো এ রোগটি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত হয়ে থাকে। তাই ৭টি মাস আমাদের মশা থেকে সর্তক থাকতে হবে। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিস্কার পানিতে বংশ বিস্তার করে সেজন্য অফিস, ঘর ও আশেপাশের পানি জমতে দিবেন না যে কোন পাত্রে জমিয়ে রাখা পানি ৩ দিনের মধ্যে পরিবর্তন করতে হবে। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় তাই তাদের কাজ থেকে বাঁচতে লম্বা পোশাক ও মশারী টানিয়ে ঘুমাতে হবে।

এ জ্বর হলে মাথা ব্যাথা, মাংশপেশী ব্যাথা, শরীরে বিভিন্ন জায়গায় লালচে দানা হলে বুঝতে হবে ডেঙ্গু জ্বর হয়েছে। এ জ্বর হলে প্যারাসিটামল ব্যতীত অন্য কোন ব্যাথা নাশক ঔষধ থেকে বিরত থাকতে হবে। এ জ্বর হলে নিকটস্থ হাসপাতাল ও চিকিৎসকের পরামর্শ নিতে হবে ও ডেঙ্গু জ্বর ভাল হলেও শরীরে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এ জ্বর নিয়ে কোন রোগী হাসপাতালে আসলে তাদের বিনামূল্যে সকল পরিক্ষা করতে হবে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL