1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে নাসিকের শিরোপা জয়

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭৫ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (বালিকা অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের টুর্নামেন্টের ফাইনালে দুই ক্যাটাগরিতেই বিজয়ী হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

শনিবার (২১ সেপ্টেম্বর) ইসদাইরের ওসমানি পৌর স্টেডিয়ামে সকালে ও বিকেলে পর্যাক্রমে বালক ও বালিকা ক্যাটাগরির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, আড়াইহাজার উপজেলার সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেন প্রমুখ।

ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে মুখোমুখি হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সদর উপজেলা। টান টান উত্তেজনার এই খেলায় দ্বিতীয়ার্ধ্ব শেষেও গোল শুণ্য ছিল দুই দল। পরে ট্রাইবেকারে জয় পায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। অন্যদিকে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে আড়াইহাজার উপজেলার বিপক্ষে ৭-০ গোলে দাপুটে বিজয় পায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বালিকারা।

বালকদের মধ্যে টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সবুজ গাজী ও সেরা গোলদাতা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শরীফুল। অন্যদিকে বালিকা ক্যাটাগরিতে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একাদশের অধিনায়ক রেজা মনি ও সেরা গোলদাতা কানন রাণি বাহাদুর।

পুরো টুর্নামেন্টে রেফারির দায়িত্ব পালন করেন রজ্জব আলী ভূইয়া, আইয়ুব আলী ও আনোয়ার হোসেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL