1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৭৬ Time View

সোনারগাঁয়ে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। এ মামলায় অভিযুক্ত শাহ্জাহান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে শাহ্জাহান। মামলায় এমনটাই উল্লেখ করেছেন বাদী।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা হোসেনপুর গ্রামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে পার্শ্ববতী সবজি ব্যবসায়ী শাহজাহান মিয়া (৫০) পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঐ ছাত্রী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যকে জানায়। ঐদিন রাতে এ ঘটনায় এলাকার লোকজন একটি বিচার বৈঠকে বসে মিমাংসার চেষ্টা করে।

পরে এলাকার লোকজন বিষয়টি মিমাংসার আশ্বাস দিলে ধর্ষিতার পরিবার মামলা করা থেকে বিরত থাকে। কিন্তু এলাকায় কোন বিচার না পেয়ে শনিবার (২১ সেপ্টম্বর) বিকালে ওই ধর্ষিতার মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়।

মামলার বাদী ভুক্তভোগীর মা বলেন, ‘আমার মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রামের সালিশে মিমাংসা করার চেষ্টা করেছিল। কিন্তু ছেলের পরিবারের কেউ তাতে রাজি হয়নি। আমি আমার মেয়ের ধর্ষণকারীর কঠোর শাস্তির দাবি জানাই।’

সোনারগাঁও থানার (ওসি) মনিরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় মেয়ের মা বাদী হয়ে মামলা করেছে। মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL