1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২ আখের গুছাতে ব্যস্ত তারা “তিন বছরেও ঘুম ভাঙ্গেনি কর্তাবাবুদের” বন্দরে ছিনতাইকারীর হাতে যুবক নিহত                                 নাঃগঞ্জ মহানগর যুবদলের ব্যর্থতার আড়াই বছর চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক

সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩০ Time View
sonarga

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে আরও সুপরিচিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, সোনারগাঁও শুধু নারায়ণগঞ্জ জেলার নয়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ জনপদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে এর পরিচিতি বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের চিন্তাভাবনা চলছে।

সোমবার  সকালে সোনারগাঁও উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা  আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি মান্নান বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। ইতোমধ্যে জাতীয় সংসদেও তিনি সোনারগাঁওয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, সোনারগাঁওয়ে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

সভায় সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংসদ। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির বিষয়টি তুলে ধরেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানো এসব অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করতে হবে। কোনো প্রভাবশালী মহল বা ব্যক্তি চাপ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, সোনারগাঁও থানার ওসি মো. গোলাম সারোয়ার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সাংসদের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,

সাংগঠনিক সম্পাদক মো. নিজামুদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, যুবদল নেতা হারুন-অর-রশিদ মিঠুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

সভায় সোনারগাঁওয়ের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনদুর্ভোগ নিরসনে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL