1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার

পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৫০১ Time View

সোনারগাঁয়ে বোনের সামনে রিক্সা থেকে নামিয়ে ডালিম নামের এক ড্রেজার ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।
পূর্ব শত্রুতার জের ধরে ৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় উদ্ভবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই যুবককে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বাবা আবুল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত সন্ত্রাসী আমানউল্লাহর মোবাইলের দোকান তালা ঝুলিয়ে দেয় বিক্ষুদ্ধ এলাকাবাসী।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের খেলু মিয়ার ছেলে আমানউল্লাহ ও তার কয়েকজন বন্ধু এক বছর আগে আবুল হোসেনের ছেলে ডালিমের বাড়ির পাশে মদ পান করে মাতলামি করছিল। ওই সময় ডালিম তাদের বাধা দেয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে বিভিন্ন সময়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।

শনিবার সন্ধ্যায় এক রোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মোগরাপাড়া যাওয়ার পথে উদ্ধবগঞ্জ বাজার এলাকায় ডালিমের বোনের সামনে রিক্সা থেকে নামিয়ে সন্ত্রাসী আমানউল্লাহ, আক্তার ওরফে জাবেদ ও সালাতউল্লাহ একত্রিত হয়ে চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। পরে বাজারের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন অভিযুক্ত সন্ত্রাসী আমানউল্লাহর দোকানে তালা ঝুলিয়ে দেয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL