1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সোনারগাঁয়ে ৯৯৯ ফোন করে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৪৮২ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯৯৯ ফোন করে শীর্ষ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছে মাদক উদ্ধার হলেও পুলিশ বলছে কোন মাদক উদ্ধার হয়নি। গ্রেফতারকৃতরা হলেন মাদক ব্যবসায়ী জহিরুল, দুই সহোদর জুয়েল, সোহেল ও পারভেজ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক, নারী নির্যাতন, ইভটিজিং এর একাধিক মামলা রয়েছে। পুলিশ গ্রেফতারকারীদের গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জহিরুলেরসহ ৭/৮ জনের একটি দল পাইকপাড়া গ্রামে মাদক সেবনসহ ইয়াবা বিক্রি করে আসছিল। এ সংবাদে এলাকাবাসী ৯৯৯ ফোন করলে বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আলমগীরের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ চার জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে  বেশ কিছু ইয়াবা ও গাঁজা উদ্ধার করলেও পুলিশ মাদক উদ্ধার হয় নি বলে জানিয়েছেন। পরে পুলিশ গ্রেফতারকারীদের গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন ।

নাম প্রকাশে অনেচ্ছুক এলাকাবাসী জানান, এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জহিরুলের নেতৃত্বে একটি গ্রুপ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সেবন, ইভটিজিং, জায়গা সম্পত্তি দখলসহ নানা অপকর্ম করে থাকে। তারা সরকার দলের নাম করে স্থানীয় চেয়ারম্যান জহিরুল হকের ছত্রছায়ায় এ অপকর্ম করে থাকে।

এদিকে পুলিশ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক, নারী নির্যাতন, ইভটিজিং এর একাধিক মামলা রয়েছে। তারা সবাই এজাহারভুক্ত আসামী।

গ্রেফতারকৃত জহিরুল বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে, জুয়েল ও সোহেল একই গ্রামের ডা: সিরাজুল ইসলামের ছেলে এবং পারভেজ ওই এলাকার ডা: আলমগীরের ছেলে। 

সোনারগাঁ থানার ওসি  মো: মনিরুজ্জামান মনির জানান, ৯৯৯ ফোন পেয়ে বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানালে সে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। বাকীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL