1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে সমকামি ৩ সদস্য র‌্যাবের জালে

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৫১২ Time View

সিদ্ধিরগঞ্জে সমকামিতার ফাঁদে ফেলে বিভিন্ন মানুষকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১১ এর অভিযানিক দল।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন জসিম উদ্দিন, ইব্রাহিম ও মহিউদ্দিন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন।

আলেপ উদ্দিন বলেন, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা সমকামী ও সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি ও সমকামী গ্রুপ খুলে বিভিন্ন ধরনের উত্তেজনাকর পোস্ট দেয়। এতে আকৃষ্ট হয়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ সাড়া দেয়।

এ সুযোগে কৌশলে তাদের নারায়ণগঞ্জে ডেকে নিয়ে অপহরণ ও অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করে নেয় তারা। পাশাপাশি তাদের মুক্তিপণ বাবদ পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমেও বিপুল অংকের অর্থ আদায় করা হয়। অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনাগুলো ভুক্তভোগীরা বেশিরভাগ সময় লোকলজ্জা ও ভয়ে বলে না এমনকি আইনের আশ্রয় নেয় না।

আলেপ উদ্দিন আরও বলেন, সিদ্ধিরগঞ্জের সুফিয়ান নামের এক সন্ত্রাসী এই চক্রের মূলহোতা। নেপথ্যে থেকে দীর্ঘদিন ধরে অপরাধী চক্রটি পরিচালনা করে আসছে সুফিয়ান। র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে এসব তথ্য বেরিয়ে আসার পর সুফিয়ান আত্মগোপনে থেকে তার বাহিনী দিয়ে অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে আসছে।

আটককৃত তিনজন জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে। এই চক্রের মূলহোতা সুফিয়ানকে আটকের চেষ্টাসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL