1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার সোনারগাঁওয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৪ জন শ্রীঘরে বন্দরে চাঞ্চল্যকর শটগান ডাকাতি: ডিবি পুলিশের অভিযানে মূল হোতা গ্রেফতার, ১টি শটগান উদ্ধার ময়লার স্তূপে পরিণত হয়েছে ত্রিবেনী ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী সোনারগাঁয়ে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার শপিং মলে চুরির ঘটনায় চোর চক্রের ৯ সদস্য শ্রীঘরে

হঠাৎ করে দুদকে সাকিব

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৫৬৯ Time View

আজ সকালে হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলেন সাকিব আল হাসান। বর্তমানে নিষিদ্ধ থাকা বাংলাদেশের সেরা এ ক্রিকেটার সৌজন্যসাক্ষাৎ করতে দুদকে গিয়েছিলেন বলে জানানো হয়েছে

আইসিসি এক বছরের জন্য নিষিদ্ধ করায় আপাতত খেলায় মনোযোগ দেওয়ার সুযোগ নেই সাকিব আল হাসানের। এই ফাঁকে আজ হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) গিয়েছিলেন বাংলাদেশের সেরা এ ক্রিকেটার। সকাল সাড়ে ১০টার দিকে দুদকে গিয়েছিলেন তিনি। সেখানে ছিলেন প্রায় আধঘণ্টার মতো।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য খবরটি নিশ্চিত করেন।

গত ২৯ অক্টোবর জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে নিষিদ্ধ করেছে আইসিসি। ভারত সফরে তাই দলের সঙ্গে যেতে পারেননি। প্রণব কুমার জানালেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন সাকিব। তিনি বলেন, ‘দুদকের শুভেচ্ছাদূত হিসেবে সময় পেলেই আসেন সাকিব। বিশেষ কোনো বিষয়ে আসেননি। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।’

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং প্রতিরোধ ও অণুবিভাগের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন সাকিব। সাকিব নিষিদ্ধ হওয়ার পর দুদক চেয়ারম্যান বলেছিলেন, ‘সাকিব কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়নি। দুদক সব সময় তার পাশে আছে।’

এর আগে গত ৩১ অক্টোবর সাকিবকে নিয়ে দুদক চেয়ারম্যান বলেছিলেন, ‘সাকিবকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। কিন্তু একই সঙ্গে সে ভুল স্বীকার করেছে, তার মধ্য দিয়ে সে উচ্চ নৈতিকতার পরিচয় দিয়েছে।

দুদক যখন চেয়েছে তখনই সাকিব বিনা পয়সায় আমাদের সঙ্গে কাজ করেছে। সে তরুণদের আইডল। আশা করি আগের মতোই আমরা সাকিবকে পাশে পাব।’

২০২০ সালের ২৯ অক্টোবর শেষ হবে সাকিবের নিষেধাজ্ঞা।

(সূত্র: প্রথম আলো)

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL