1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

তোলারাম কলেজে রাষ্ট্রবিজ্ঞান পরিবারের বর্ষপূর্তি অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫৪৫ Time View

সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞান পরিবার (প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা) প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান শুক্রবার বিকালে জেলা সরকারি গনগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। ব্যাপক জাকজমকপূর্নভাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এক বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রবিজ্ঞান পরিবারের কার্যকরী পরিষদ প্রথম বর্ষ পূর্তী উৎযাপন অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ছাড়াও বর্তমানে অধ্যায়নরত ব্যাপক ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহন করে। আমন্ত্রিত অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি উৎযাপন করে।

রাষ্ট্রবিজ্ঞান পরিবার (প্রাক্তনদের মিলন মেলা) এর সভাপতি ও নারায়নগঞ্জ জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা আক্তার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের সহকারি অধ্যাপক আনারুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সহ-সভাপতি নজরুল ইসলাম লিটন, সহ-সভাপতি কামরুল হাসান, মাহমুদুল হাসান, নিজামউদ্দিন সরকার, এইচ এম ফরুক, রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সাধারন সম্পাদক ও প্রিমিয়ার ব্যাংক টানবাজার শাখার সিনিয়র অফিসার জহির উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন রাব্বি, সাংস্কিতৃক সম্পাদক জনি রহমান।

অনুষ্ঠানে আসা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী সেলিনা আক্তার জানায়, যদিও আমি রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সদস্য নই, তবুও আমি রাষ্ট্রবিজ্ঞান পরিবারের প্রতিটি অনুষ্ঠানে যোগ দেই। রাষ্ট্রবিজ্ঞান পরিবারের অনুষ্ঠানে আসলে নতুন পুরাতন সবার সাথে দেখা হয়। খুবই ভালো লাগে।

রাষ্ট্রবিজ্ঞান পরিবার (প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা) এর সভাপতি ও নারায়নগঞ্জ জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন, রাষ্ট্রবিজ্ঞান পরিবার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা। রাষ্ট্রবিজ্ঞান পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও আগামী জানুয়ারীতে সেন্ট মার্টিন ভ্রমনের আয়োজন করা হবে।

এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে প্রথমে তোলারাম কলেজে শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন চালু করে, ফ্রেন্ডশিপ ডে ও বসন্ত বরন উৎসব আয়োজনের আয়োজক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ভবিষতে রাষ্ট্রবিজ্ঞান পরিবারের মাধ্যমে আরো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সকল সদস্যদের যে কোন বিপদে এগিয়ে আসবে রাষ্ট্রবিজ্ঞান পরিবার।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL