1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jeffersondoi2 :
  7. [email protected] : jonnashoebridge :
  8. [email protected] : kerryearsman :
  9. [email protected] : lavondafortier8 :
  10. [email protected] : lottieclunie18 :
  11. [email protected] : malissahamblin4 :
  12. [email protected] : pamela3729 :
  13. [email protected] : quyendelarosa1 :
  14. [email protected] : sherieaster :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : thadbrier686611 :
  18. [email protected] : tpckandace :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় ৩ নারীসহ আহত- ৪,থানায় মামলা বন্দরে ধরণায় ঝুলছিল নারীর মরদেহ, হাতে  মিলল ব্লেডের ক্ষত জলবায়ূ পরিবর্তন মোকাবিলায় বন্দরে ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের বিশাল কর্মসূচি শুরু সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতে চুনা কারখানার মালিককে কারাদণ্ড ও অর্থদণ্ড নাঃগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রীঘরে সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা  

নাঃগঞ্জের জামপুর ইউনিয়নে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫ Time View
jampur

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলার বিএনপি নেতা হাজী মো. গোলজার হোসেন প্রধান।

আয়োজক সূত্রে জানা যায়, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে জামপুর ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রুহের মাগফিরাত ও সরকারের  দায়িত্বে থাকা সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলেম-ওলামারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান ঈদুল আজহার শিক্ষা ও ত্যাগের আদর্শ সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ঐক্যের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব। তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান। এছাড়াও জামপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী গোলজার হোসেন প্রধানের পাশে থেকে সকলকে তার পক্ষে কাজ করার আহবান জানান।

আয়োজক হাজী মো. গোলজার হোসেন প্রধান বলেন, ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বরাবরের মতোই জামপুর ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে নিজেকে সর্বদা নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম হক রুমি, বিএনপির সাবেক সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু, রুবেল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, প্রচার সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

প্রায় ২০ হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিলে জুমার নামাজের পর আগত অতিথি ও মুসল্লিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।  এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL