1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
নাঃগঞ্জের জালকুঁড়িতে এনসিসি’র ডাম্পট্রাক চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু অচিরেই বেকায়দায়! আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত নেতারা   সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুপগঞ্জে মেঘা প্রকল্প বাস্তবায়নে ব্যয় ১০ হাজার কোটি টাকাঃ মির্জা ফখরুল ‎বন্দরে জোবায়ের হত্যায় মামলা: প্রধান আসামি শ্যোন অ্যারেস্ট বন্দরে র‌্যাবের জালে ইয়াবা সহ শ্রীঘরে ২ আখের গুছাতে ব্যস্ত তারা “তিন বছরেও ঘুম ভাঙ্গেনি কর্তাবাবুদের” বন্দরে ছিনতাইকারীর হাতে যুবক নিহত                                 নাঃগঞ্জ মহানগর যুবদলের ব্যর্থতার আড়াই বছর চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক

আখের গুছাতে ব্যস্ত তারা “তিন বছরেও ঘুম ভাঙ্গেনি কর্তাবাবুদের”

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫০ Time View
jhala jobodol

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্য বিশিষ্ট কমিটি প্রায় তিন বছর অতিবাহিত হলেও সেটার আকার এখন তিন পর্যন্তই সীমাবদ্ধ। কমিটিতে থাকা নেতাদের রামরাজত্ব টিকিয়ে রাখতেই কমিটির আকার বৃদ্ধি হচ্ছে না বলে দাবি সংগঠনটির তৃণমূলের। কারন কমিটি দেই দিচ্ছির ধু¤্রজালে আটকে রেখে দায়িত্বে থাকা কর্তাবাবুরা নিজেদের আখের গুছাতে ব্যস্ত সময় পার করছেন।

যার ফলসূতিতে যে সকল নেতা স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পুর্বে পকেটে ১শ টাকা নিয়ে বাড়ি থেকে বের হতে পারতো না, তারা অনেকেই এখন চলেন গাড়ী দিয়ে। তাদের পোষাকে অবস্থা দেখলে মনে হয় জন্মগত ভাবে জমিদার বংশের ছেলে। তাই নিজেরে ব্যক্তি স্বার্থে পদ পদবি আকড়ে রেখেছেন নিজেদের নিয়ন্ত্রনে বলে দাবি করেন দলের ত্যাগী ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের তৃণমূল নেতা কর্মীদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, জেলা যুবদলের সাংগঠনিক অবস্থা নড়বড়ে হয়ে গেছে।  কারন আহবায়ক কমিটি ঘোষনা করার পর থেকে তিন নেতাকে এক সাথে সংগঠনের সাংগঠনিক কর্মকান্ডে দেখা যায়নি। আর তারা তিনজনই শুরু থেকে তিন মেরুর রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন।

জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক যিনি আড়াই হাজারের সাংসদ নজরুল ইসলাম আজাদের বলয় নিয়ে সব সময় ব্যস্ত থাকেন। সদস্য সচিক মশিউর রহমান রনি থাকেন কেন্দ্রী বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের বলয় নিয়ে।

অপর দিকে, সংগঠনটির সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজীব ব্যস্ত থাকেন তার বাবা নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের বলয় নিয়ে। ফলে তাদের জেলা যুবদলের সাংগঠনিক কর্মকান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে ভাবার সময় নেই বললেই চলে।

কেন দেওয়া হচ্ছে না জেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটি গুলো এবং আকার বৃদ্ধি হচ্ছে না জানার জন্য একাধিকবার আহবায়ক সাদেকুর রহমান সাদেককে ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেননি। ঠিক এই ভাবে একাধিক বার সিনিয়র যুগ্ম -আহবায়ক খাইরুল ইসলাম সজীবকে ফোন দিলে তিনিও ছিলেন সাদেকের কাতারে।

এ বিষয় মশিউর রহমান রনি বলেন, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের কারনে কমিটির আকার বৃদ্ধি করতে পারিনি। এর পরে ৫ আগষ্ট হওয়ার পর কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা না পাওয়ায় কমিটির কাজে হাত দিতে পারিনি। তবে অচিরেই কেন্দ্রীয় কমিটি সাজানোর পরে দলের হাই কমান্ড কমিটি নিয়ে যে নির্দেশনা দিবেন আমরা সেই মোতাবেক কাজ করবো।

সূত্রমতে, ২০২৩ সালের ২৯ আগস্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলের তিন সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। যেখানে জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেককে আহবায়ক সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজীব এবং মশিউর রহমান রনিকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির দেওয়া হয়েছে। প্রায় তিন বছর অতিবাহিত হলেও এই তিন নেতার তৃণমূলকে নিয়ে ভাবার সময় হয়ে উঠেনি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL