1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

আড়াইহাজারে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৮ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ

আড়াইহাজারে দুই পুলিশ কর্মকর্তাকে চিহ্নিত মাদক ব্যবসায়ীর সঙ্গে রাতভর নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠার অভিযোগে  প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারকৃত দুই পুলিশ কর্মকর্তা হলো উপ-পরিদর্শক সজীব সরকার ও সহকারি উপ-পরিদর্শক অজিত চন্দ্র বিশ্বাস।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে আড়াইহাজার থানা থেকে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশে বদলি ও প্রত্যাহার চাকরির নিয়মিত অংশ। তাদের দুইজনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে বিশনন্দী এলাকায় একটি বাড়িতে দাওয়াতে যান এসআই সজীব সরকার ও এএসআই অজিত চন্দ্র বিশ্বাস। সেখানে গানের আসরের আয়োজন করা হয়। আসরে রাতভর নেচে-গেয়ে আনন্দে মেতে ওঠেন পুলিশের এ দুই কর্মকর্তা।

তাদের পাশে ছিলেন আড়াইহাজার থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিন। আর নাচ-গানের পুরো অনুষ্ঠানটি ফেসবুক আইডি থেকে লাইভ করেন এসআই সজীব নিজেই। বিষয়টি নিয়ে আড়াইহাজার উপজেলায় ব্যাপক সমলোচনার ঝড় ওঠে।

বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে এলে ঘটনার প্রাথমিক তদন্তে সত্যতা প্রমাণিত হয়। পরে শনিবার রাতে নারায়ণগঞ্জের সদ্য যোগদান করা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে পুলিশের ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL