1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সোনারগাঁয়ে ৩টি ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিএসটিআই এর মামলা

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৪৬২ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁও এলাকায় ৩টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে মামলা দায়ের করেছে বিএসটিআই। রোববার (১২ জানুয়ারি) বিএসটিআইএর উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল করিম সরকার এসব তথ্য জানান।

তিনি বলেন, মেসার্স চাঁন অ্যান্ড সূর্য ফিলিং স্টেশন, মেসার্স জান অ্যান্ড নান ফিলিং স্টেশন ও মেসার্স এন.এস.এস ফিলিং  এর বিরুদ্ধে তেল পরিমাপে কারচুপির মামলা দায়ের করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে এসব মামলা দেয় বিএসটিআই।’

তিনি আরও বলেন, গত ৯ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় বিএসটিআই বিশেষ অভিযানে গিয়ে দেখতে পায়, মেসার্স চাঁন অ্যান্ড সূর্য ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৯২০, ৫০০ ৩০০ ও ৮০ মিলি লিটার এবং একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৯৮০ মিলি লিটার (প্রায় এক লিটার) করে তেল কম প্রদান করছে। তাই ফিলিং স্টেশনটির বিরুদ্ধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।’

এদিন একই এলাকার মেসার্স জান অ্যান্ড নান ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০লিটারে দুটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৭৮০ ও ৬২০ মিলি লিটার ও মেসার্স এন.এস.এস ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে প্রতি ১০ লিটারে চারটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ২৮০, ২৬০, ২৮০ ও ২৩০ মিলি লিটার এবং একটি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৬২০ মিলি লিটার তেল কম প্রদান করে আসছে। তাই এ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই অপরাধে একই আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন ও মো. রাকিবুল আলম অংশগ্রহণ করেন।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL