1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

ফতুল্লায় কিশোরগ্যাংদের হামলায় আহত ৬

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৪২০ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বেড়েই চলেছে সংঘবদ্ধ কিশোরগ্যাংয়ের উপদ্রপ। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একেরপর এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটিয়ে চলেছে তারা। ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদার বাড়ি ও খোঁজপাড়া এলাকার একটি গ্রুপ। এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ থেকে শুরু করে ইভটিজিং, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ড করে বেড়াচ্ছে এই সংঘবদ্ধ কিশোরগ্যাংটি।

জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ওই কিশোরগ্যাং। একই সাথে চারটি দোকানে ভাংচুর ও লুটপাটেরও অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (১ মার্চ) রাতে  দাপা ইদ্রাকপুর শাহ-জাহান রোলিং মিল এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই কিশোর সন্ত্রাসীদের হামলায় অন্তত ৬-৭জন গুরুতর আহত হয়।

আহতরা হলেন, দাপা ইদ্রাকপুর এলাকার মোঃ শফিকুল মিয়ার ছেলে আরিফুল (২০), একই এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে মামুন (২৫), ইমন, কাউসার, বিজয়, রাজু ও রাহিম প্রমূখ। এদিকে ওই সংঘর্ষ প্রতিহত করতে গিয়ে ইসলাম নামে এক যুবলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ( ভিক্টোরিয়া ) চিকিৎসা প্রদান করা হয়েছে।

ওই হামলার ঘটনায় আহতদের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। একটিতে দাপা ইদ্রাকপুর ( শাহজাহান রোলিং মিলস) এলাকার বাসিন্দা মো.শরিফুলের স্ত্রী আহত আরিফের মা মোসা.আকলিমা একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত সদস্যরা হলো, দাপা ইদ্রাকপুর এলাকার হাদী সুমনের ছেলে দূর্জয় (২১), আবু তাহেরের ছেলে মোঃ আল-আমিন (২২) ও মোঃ তারেক (১৯), একই এলাকার মোঃ রাব্বি ওরফে ভাগিনা রাব্বি (২৭), জয়নাল কন্ট্রাক্টরের ছেলে মোঃ মোস্তফা ওরফে চাঁদাবাজ মোস্তফা (২৫), ফতুল্লা থানা পুলিশের তালিকাভুক্ত আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রওশন আলীর ছেলে পিয়াস (১৮) ও মোঃ জনি (২৫), একই এলাকার শাওন (১৯), পায়েল (২০), মোঃ আকাশ এবং হবু মিয়ার ছেলে সূর্য।

অভিযোগ সূত্রে জানা গেছে, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র, হকিস্টিক, রড ও লাঠি-সোটা নিয়ে শাহ-জাহান রোলিং মিল এলাকায় মহড়া দেয়। এসময় রেললাইনের পার্শ্ববর্তী দোকানপাট থেকে অযৌক্তিক ভাবে টাকা দাবি করে। দাবিকৃত টাকা না দেয়ায় দোকানপাট ভাংচুর এবং লুটপাট চালায়। এতে বাধা দিতে গেলে দোকান মালিক মামুন, রাহিম, বিজয় ও দোকানের কর্মচারী আরিফকে সহ আরো বেশ কয়েকজনকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়।’

এদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী ফতুল্লা মডেল থানার এস.আই আশিষ কুমার দাস জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারামারি ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। বিষয়টি আরো তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL