1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : florentinacorner :
  4. [email protected] : harrietti19 :
  5. [email protected] : heathhakala :
  6. [email protected] : jonnashoebridge :
  7. [email protected] : kerryearsman :
  8. [email protected] : lavondafortier8 :
  9. [email protected] : lottieclunie18 :
  10. [email protected] : malissahamblin4 :
  11. [email protected] : pamela3729 :
  12. [email protected] : quyendelarosa1 :
  13. [email protected] : sherieaster :
  14. [email protected] : Skriaz30 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : thadbrier686611 :
  17. [email protected] : tpckandace :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
চাষাড়ায় আঃলীগের গোপন বৈঠক চলাকালে তিনজন আটক শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে উত্তাল মদনপুর,ওলামা পরিষদের বিশাল বিক্ষোভ ও মিছিল আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যায় শ্রীঘরে ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় না ফেরার দেশে অটো চালক সোনারগাঁয়ে ইয়াবা সহ ব্যবসায়ি শ্রীঘরে নারায়ণগঞ্জের বন্দরে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই নারী প্রতি যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ  সোনারগাঁয়ে ভুমি মেলার উদ্বোধন  সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু

রুপগঞ্জে গণধোলাইয়ে গরু চোর নিহত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৪০৭ Time View

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ রূপগঞ্জে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (২৮) এক গরু চোর নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার গাজীপুর বাইপাস সড়কের কালনী লালমাটিয়া স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভোরে কালীগঞ্জ থানার বৃত্তল এলাকা থেকে একদল চোর কাভার্ডভ্যানে করে তিনটি গরু চুরি করে গাজীপুর বাইপাস সড়ক দিয়ে রূপগঞ্জের দিকে আসছিল।

এ সময় কালীগঞ্জ থানা পুলিশ কাভার্ডভ্যানসহ চোরদের ধাওয়া করে।

চোরেরা কাভার্ডভ্যান নিয়ে রূপগঞ্জ উপজেলার গাজীপুর বাইপাস সড়কের কালনী লালমাটিয়া স্ট্যান্ডে পৌঁছালে পুলিশ সদস্যরা চোর চোর বলে চিৎকার করতে করতে থাকেন।

এ সময় স্থানীয়রা চোর চোর চিৎকার শুনতে পেয়ে কাভার্ডভ্যানটি আটক করেন। তারা এক চোরকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা ওই গরু চোরকে এলোপাতাড়িভাবে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, স্থানীয় জনতার তুলনায় পুলিশ সদস্য কম হওয়ায় তারা স্থানীয়দের প্রতিরোধ করতে পারেননি। কালীগঞ্জ থানা পুলিশের ফোন পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত চোরের মরদেহ ও কালীগঞ্জ থানা পুলিশের সদস্যদের উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি গরু উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা ও কালীগঞ্জ থানায় গরু চুরির মামলার প্রক্রিয়া চলছে। নিহত চোরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখানো পাওয়া যায়নি বলেও জানান ওসি।

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL