1. [email protected] : The Bangla Express : The Bangla Express
  2. [email protected] : betseyova675956 :
  3. [email protected] : christianyal :
  4. [email protected] : florentinacorner :
  5. [email protected] : harrietti19 :
  6. [email protected] : heathhakala :
  7. [email protected] : jeffersondoi2 :
  8. [email protected] : jonnashoebridge :
  9. [email protected] : kerryearsman :
  10. [email protected] : lavondafortier8 :
  11. [email protected] : lottieclunie18 :
  12. [email protected] : malissahamblin4 :
  13. [email protected] : pamela3729 :
  14. [email protected] : quyendelarosa1 :
  15. [email protected] : sherieaster :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : Skriaz30 :
  18. [email protected] : thadbrier686611 :
  19. [email protected] : tpckandace :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
ব্যাটারিচালিত অটোরিকশা দেওয়ার শর্তে মাদক ব্যবসা ছাড়ছে সুলতান ২৭ নম্বর ওয়ার্ডে আরও পাঁচটি সাবমারসিবল পাম্প বসবে : প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ডে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে খাল খনন কাজের অগ্রগতি পরিদর্শনে নাসিক প্রশাসক সাখাওয়াত সামনে হেলথ কার্ড আসছে, ফ্যামিলি কার্ডও আসবে: কালাম ইয়াবা ব্যবসায়িকে যাবজ্জীবন করাদণ্ড বায়ু দূষণের অপরাধে প্রতিষ্ঠানকে লাখ টাকা জড়িমানা বন্দর থানায় মাদক ব্যবসায়ীর গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার নাটক! নেপথ্যে ৯০ হাজার টাকার চুক্তি মদনগঞ্জ-মদনপুর মহাসড়কে নাসিকের ময়লার ভাগাড় নবীগঞ্জ-কাইকারটেক সড়ক সংস্কারের দাবিতে ২ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট ও আশ্বাসে প্রত্যাহার

সিদ্ধিরগঞ্জে মৃত শ্রমিক লীগের নেতার স্ত্রী’কন্যাও করোনায় আক্রান্ত

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৪৬৫ Time View
Corona-19

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান প্রধানের স্ত্রী ও মেয়েও করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল)  তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে সোমবার ১৩ এপ্রিল আইইডিসিআর থেকে তাদের পজিটিভ নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিবদার বাড়ি পুল এলাকার বাসিন্দা ও আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহ-সভাপতি মৃত মজিবুর রহমান প্রধানের স্ত্রী জাহানারা বেগম (৪৮) এবং তাদের মেয়ে লাভলী আক্তার (৩০)। তারা বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে মজিবুর রহমান প্রধান জ্বর কাশি ও গলা ব্যথা নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল (বুধবার) মারা যান। এরপর তার স্ত্রী ও মেয়েরও জ্বর, কাশি, গলা ব্যথা দেখা দিলে ১১ এপ্রিল তাদেরও নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। ১৩ এপ্রিল রিপোর্ট আসলে তাদের পজিটিভ নিশ্চিত হওয়া যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৃত মজিবুর রহমানের বাড়িতে ৩০ পরিবার ভাড়ায় বসবাস করে। বর্তমানে সকলকেই লকডাউনে রাখা হয়েছে। তারা বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুজনেরই করোনা পজিটিভ আসছে। আমরা বাড়িটি লকডাউন করে দিয়েছি। সেই সাথে তাদেরকে জানানো হয়েছে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাতে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তারা বর্তমানে বাড়িতেই চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, মজিবুর রহমান মারা যাওয়ার পর তার পরিবারের অন্যরাও আক্রান্ত, এমন সন্দেহ পোষণ করেছিলেন তারই ছেলে জালকুড়ি ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমরান হোসাইন। তিনি দাবি করেছেন নিজেসহ তার পরিবারের ৭জন অসুস্থ। ধারণা করছেন তারা করোনা আক্রান্ত। বাবার মৃত্যুর পর রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।

তার দাবি চিকিৎসা পাচ্ছেন না তারা। অসুস্থতা নিয়েই অবরূদ্ধ অবস্থায় রয়েছেন। হটলাইনে যোগাযোগ করেও কোনো রকম সাহায্য পাচ্ছেন না বলে তিনি অভিযোগ তুলেছেন। ফলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাহায্যের আকুতি জানিয়েছেন এই তরুণ। একই সাথে তিনি তার ফেসবুকে লিখেছেন, যদি কেউ সাহায্য না-ই করতে পারেন, তাহলে যেন মৃত্যুর পর তাদেরকে নিজেদের কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়

তার দাবি চিকিৎসা পাচ্ছেন না তারা। অসুস্থতা নিয়েই অবরূদ্ধ অবস্থায় রয়েছেন। হটলাইনে যোগাযোগ করেও কোনো রকম সাহায্য পাচ্ছেন না বলে তিনি অভিযোগ তুলেছেন। ফলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাহায্যের আকুতি জানিয়েছেন এই তরুণ। একই সাথে তিনি তার ফেসবুকে লিখেছেন, যদি কেউ সাহায্য না-ই করতে পারেন, তাহলে যেন মৃত্যুর পর তাদেরকে নিজেদের কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়

আরও সংবাদ
© All rights reserved by The Bangla Experss
DESIGNED BY RIAZUL